প্রাইম টাইমস ডেস্ক
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান-সুনেরা

প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও সুনেরা বিন্তে কামাল। ‘কেউ না জানুক’- শিরোনামে নাটকের দর্শকদের মাঝে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব এবং রচনা করেছেন এলেক্স উজ্জ্বল। নির্মাতা বলেছেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে এই নাটকটি।

‘কেউ না জানুক’ নাটকের গল্পে উঠে এসেছে গ্রামের এক সাধারণ ছেলে-মেয়ের জীবনসংগ্রাম ও বাস্তবধর্মী আবেগের চিত্র। এতে প্রাধান্য পেয়েছে প্রেম, বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, গ্রামীণ জীবনের সরলতা, ছেলেদের দায়িত্ববোধ এবং মেয়েদের না বলা অনুভূতিগুলো।

নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব জানান, ‘দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী ও হৃদয়ছোঁয়া গল্প উপহার দেওয়ার চেষ্টা করেছি, যেখানে বাস্তব জীবনের নানা অনুভূতি প্রতিফলিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুই অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক। তাদের অভিনয় নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘গুড পিপল, গুড ভাইবস।’ ভবিষ্যতেও এই জুটিকে নিয়ে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন নির্মাতা। পাশাপাশি, এই জুটিকে কেন্দ্র করে আরও নতুন কাজ দেখতে চান বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর আদ দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্য

1

আমেরিকার সঙ্গে চুক্তির বিরোধিতায় সমাবেশের ঘোষণা

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

কোরআনের আয়াত উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’, জানালেন স্বরা

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20