প্রাইম টাইমস ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রকাশ পেল আকাশ সেনের সাথে নিশি শ্রাবণীর নতুন গান ‘প্রেমিক ৪২০’

প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী নিশি শ্রাবণীর নতুন গান ‘প্রেমিক ৪২০’ । গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। নতুন এই গানে নিশি শ্রাবণীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন।


অনিম খানের সুর ও সংগীত পরিচালনায় গানটির কথা লিখেছেন মুহাম্মাদ উসমান গণি, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মাসুম খান। ভিডিওতে অভিনয় করেছেন তুহি শেখ ও রাফা । সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা নিশি শ্রাবণী ‘বাংলার গায়েন সিজন-১’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। প্রতিযোগিতায় ‘দিলো না দিলো না’, ‘কাঙ্গালিনীর বন্ধু তুমি’ ও ‘হাওয়া দমে দেখ তারে’ গানে অনবদ্য পরিবেশনার জন্য তিনি ‘বেস্ট পারফর্মার’ নির্বাচিত হন এবং ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। এরপর ‘প্রেমে সুনামি’, ‘কলিজা খুইলা’সহ একাধিক মৌলিক গান প্রকাশ করে শ্রোতাদের প্রশংসা অর্জন করেন।


চুয়াডাঙ্গার এই শিল্পী ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর চাকুরিতে যোগদান করলেও সংগীতের প্রতি ভালোবাসা থেকেই সেই চাকরি ছেড়ে পুরোপুরি গানকে পেশা হিসেবে বেছে নেন। গত কয়েক বছরে স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান এবং মৌলিক গানের মাধ্যমে তিনি নিজেকে এই প্রজন্মের একজন বহুমাত্রিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।


নতুন গান প্রসঙ্গে নিশি শ্রাবণী বলেন, “ভালো কিছু গান সবসময়ই শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করি। ‘প্রেমিক ৪২০’ গানটি নিয়েও আমরা সবাই আন্তরিকভাবে কাজ করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”


গানটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, আধুনিক সংগীতায়োজন, প্রাণবন্ত কণ্ঠ এবং আকর্ষণীয় ভিডিও নির্মাণের সমন্বয়ে ‘প্রেমিক ৪২০’ দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে তাদের প্রত্যাশা।
প্রকাশের পর থেকেই গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক-শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আ

5

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’, জানালেন স্বরা

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

রাজধানীর আদ দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্য

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20