প্রাইম টাইমস ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসছে শিরতাজ জাহান জেবিনের নতুন ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

শুরু হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’  রাকেশ বসু পরিচালিত এবং রোমো কর্পোরেশন প্রযোজিত এই ধারাবাহিক নাটকে জেবিনকে ‘মেধা’ চরিত্রে দেখা যাবে। নাটকটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভির পর্দায় সম্প্রচার হবে।

‎পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, স্বপ্ন, সংগ্রাম এবং জীবনের নানা বাস্তবতাকে ঘিরে নির্মিত এই ধারাবাহিকের রচয়িতা মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকেশ বসু।

‎নাটকটিতে শিরতাজ জাহান জেবিনের পাশাপাশি অভিনয় করেছেন মীর রাব্বি, ইনতেখাব দিনার, জাকিয়া বারী মম, ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী, মনু রাজু, মুকুল সিরাজ, অদিতি জামান স্নেহা, আনোয়ার শাহি, মনির আহমেদ শাকিল, নাফিস আহমেদ, মাহফুজ ইসলাম, খান সায়মন, শাহজাহান শোভন, শামসুদ্দোহা পাটোয়ারী দোহা, রিয়াদ তালুকদার, বাধন সরকার, শৌমিক বোস, সুনজিদা কানিজ প্রান্ত, জে গোমেজ, লামিশা তাহসীন খান মাইশা, লাবণ্য হোসেন জানশা, অনিক সিং সোহাগীসহ আরও অনেকে।

‎নাটকটির চিত্রগ্রহণ করেছেন অনিক দাস ও আল মামুন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন শরীফ চৌধুরী। শীর্ষসঙ্গীত রচনা করেছেন আলফ্রেড খোকন এবং সুর ও কণ্ঠ দিয়েছেন এ.পি. শুভ। আবহসঙ্গীতে রয়েছেন এ.পি. শুভ ও আপেল মাহমুদ এমিল।



শিরতাজ এরইমধ্যে বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অভিনয়ে তার যাত্রা শুরু হয় জাকারিয়া শৌখিনের ‘এক মুঠো প্রেম’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। একজন অভিনেত্রীর রিপ্লেসম্যান্ট হয়েই নাটকে তার যাত্রা শুরু। এরপর মাইদুল রাকিবের ‘গরুর মাংস টু’, টিম ওয়েস্ট ইণ্ডিজ’, ‘মিশন চাঁদ’, ‘বিয়ে’, ওমসমান মিরাজের ‘বয়ফ্রেন্ডের বিয়ে’, ‘ছেলেরা যেমন হয়’, খায়রুল পাপনের ‘শারীরিক শিক্ষা’, শরাফ আহমেদ জীবনের ‘বকুলফুল’, রায়হান শরীফের ‘কবি সাবধান সামনে বিয়েসহ আরও বেশকিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হন শিরতাজ জেবিন। 

এরইমধ্যে শিরতাজ নিকোল কুমার মণ্ডলের ‘জামাইয়ের গার্লফ্রে-’, মাহমুদুর রহমান হিমির ‘মায়াবতী’ নাটকের কাজ শেষ করেছেন। এই দুটো নাটক নিয়েও ভীষণ আশাবাদী শিরতাজ। তুহিন হোসেনের ধারাবাহিক ‘চিরকুমার সংঘতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন শিরতাজ। শিরতাজের জন্ম বগুড়ায়। তার বাবা জামান ফেরদৌস ও মা মৌসুমী আক্তার। তার একমাত্র ছোট ভাই মাহিন। শিরতাজের জন্মদিন ১৮ মে। আর ক’দিন পরই তার জন্মদিন। জন্মদিনে বাবা মা আর ভাইয়ের সঙ্গেই উদযাপন করার চেষ্টা করেন। 

বগুড়ার আরডিএ ল্যাব স্কুল থেকে এইচএসসি এবং ঢাকার ক্যামিব্রয়ান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন শিরতাজ। আবার ক্যামব্রিয়ান কলেজের প্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন শিরতাজ। এটি নির্মাণ করেছেন সাঈদ বাপ্পী। অবশ্য এরপর আর কোনো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেননি তিনি। শিরতাজ অভিনয় করেননি কোনো সিনেমাতেও। খুব বেশি আগ্রহ নেই সিনেমাতে কাজ করার। যতোটুকু আগ্রহ বা ভালোলাগা আছে শুধু নাটকে অভিনয় করাকে ঘিরেই।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ৫টি জামাত

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

17

রাজধানীর আদ দ্বীন হাসপাতালেে একসাথে অন্তত ৬ শিশুর মৃত্যু

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

আমেরিকার সঙ্গে চুক্তির বিরোধিতায় সমাবেশের ঘোষণা

20